ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাজশাহীতে বিদেশি রিভলবারসহ বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাতে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি গোয়েন্দা ও আভিযানিক দল শাহমখদুম থানাধীন পুরাতন ফুদকিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সন্ত্রাস, অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি গোয়েন্দা ও আভিযানিক দল শাহমখদুম থানাধীন পুরাতন ফুদকিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই শেষে নির্ধারিত স্থানে অভিযান চালানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে একটি হলুদ রঙের বস্তা ও একটি লাল রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ দুটির ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি পাওয়া যায়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। র‌্যাব জানায়, এসব আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহমখদুম থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজশাহীতে বিদেশি রিভলবারসহ বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৮:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬