ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

রাজশাহীতে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন জোটের মহানগর নেতৃবৃন্দ।

আগামী ৫ ফেব্রুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে উত্তরের রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে। জনসভা সফল করতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন জোটের মহানগর নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, জনসভার সার্বিক প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। মঞ্চ নির্মাণ, সাজসজ্জা, মাইকিং ও প্রচার-প্রচারণাসহ সকল কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বুধবারের মধ্যেই সকল কারিগরি ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, জনসভাকে ঘিরে রাজশাহী মহানগরীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবারের জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী নেতাকর্মীদের রেকর্ডসংখ্যক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে, যা জোটের নীতি ও আদর্শের প্রতি জনগণের আস্থার প্রতিফলন ঘটাবে।

তারা জানান, ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

একটি উৎসবমুখর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন জোট নেতারা। পাশাপাশি জনসভা সফল করতে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি সমাজ উদ্দিন মণ্ডল, এনপিপির মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী, সদস্য সচিব আতিকুর রহমানসহ ১১ দলীয় জোটের মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

প্রকাশের সময়ঃ ০৮:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬