ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

গোমস্তাপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, কেঁপে উঠল বাজার ও থানা এলাকা

ফাইল ছবি।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গভীর রাতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরপরই (৪ ফেব্রুয়ারি) গোমস্তাপুর বাজার এলাকায় পরপর দুইটি এবং গোমস্তাপুর থানা এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত পরিচয়ের দুবৃত্তরা।

বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের শব্দে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।

অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মোঃ হাসান তারেক ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক বলেন, “গোমস্তাপুর বাজার ও থানা এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।  কে বা কারা, কী উদ্দেশ্যে এবং কী ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সম্ভাব্য আলামত সংগ্রহে কাজ শুরু করে। বর্তমানে সমগ্র উপজেলা এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে এবং টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

গোমস্তাপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, কেঁপে উঠল বাজার ও থানা এলাকা

প্রকাশের সময়ঃ ০২:০০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬