ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে ডা. শফিকুর রহমান

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, লুটপাট, ব্যাংক কেলেঙ্কারি ও শেয়ারবাজার লুণ্ঠনের মাধ্যমে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। তিনি দাবি করেন, এসব অর্থের পরিমাণ প্রায় ২৮ লাখ কোটি টাকা। আল্লাহর সাহায্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেই অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন একটি সমাজব্যবস্থা চাই, যেখানে ন্যায়বিচার সবার জন্য সমান হবে। একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে যে শাস্তি পাবে, সেই একই অপরাধ করলে দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতিকেও একই বিচারের আওতায় আনতে হবে। কাউকে ছাড় দেওয়ার সংস্কৃতি আমরা মানি না—এটাই ন্যায়বিচার।”

তিনি আরও বলেন, দেশের মানুষ সেই ন্যায়বিচার দেখার জন্য মুখিয়ে আছে। যারা অতীতে দেশের টাকা আত্মসাৎ করেছে, তারা এখনো একই কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভোটারদের উদ্দেশে জামায়াত আমির বলেন, “দেশের মানুষ লুটেরাদের জন্য প্রতীকীভাবে লাল কার্ড তৈরি করে রেখেছে। যারা আগে ব্যাংক লুণ্ঠন করেছে, তারাই এখনো লুণ্ঠন করছে। আগামী ১২ তারিখ দেশের সাড়ে ১২ কোটি ভোটার তাদের জন্য সাড়ে ১২ কোটি লাল কার্ড দেখাবে।”

যুব সমাজকে দেশ গঠনের সুযোগ দেওয়ার অঙ্গীকার করে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের যুবকদের যে সম্ভাবনা ছিল, সেই সুযোগ তাদের দেওয়া হয়নি। আমরা সেই সুযোগ নিশ্চিত করবো ইনশাআল্লাহ, যাতে তারা বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তর করতে পারে।”

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত হলে শিশু ও বয়স্কদের জন্য পূর্ণাঙ্গ সরকারি চিকিৎসাসেবা চালু করা হবে। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুরা বিনামূল্যে চিকিৎসা পাবে এবং ৬০ থেকে ৬৫ বছর বয়সের পর বয়স্কদের স্বাস্থ্যসেবার সম্পূর্ণ দায়িত্ব সরকার গ্রহণ করবে।

জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ, চাকসুর সাবেক ভিপি ইব্রাহিম রনিসহ জেলা ও স্থানীয় পর্যায়ের জামায়াত নেতারা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে ডা. শফিকুর রহমান

প্রকাশের সময়ঃ ০৮:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬