ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে – দুলু

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ত্রিমহনী বাজারে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নারীদের অধিকার ও মর্যাদা নিয়ে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের বক্তব্য নারী সমাজকে গভীরভাবে আহত করেছে। এর প্রতিক্রিয়ায় আগামী জাতীয় নির্বাচনে নারী ভোটাররা জামায়াতকে প্রত্যাখ্যান করবে বলে তিনি মনে করেন।

দুলু বলেন, ইসলামে নারী-পুরুষের মর্যাদা স্পষ্টভাবে নির্ধারিত। আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) নিজ হাতে নারী ও কন্যাদের সম্মান প্রতিষ্ঠা করেছেন। অথচ আজ নারীরা যখন সমান অধিকার নিয়ে সমাজে এগিয়ে যাচ্ছে, তখন জামায়াতের আমিরের বক্তব্য নারীদের প্রতি অবমাননাকর ও হতাশাজনক।

তিনি আরও বলেন, সারা দেশে নারী সমাজ আজ ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। তাদের মধ্যে এই আশঙ্কা তৈরি হয়েছে—জামায়াত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনভাবে চলাফেরার সুযোগ সংকুচিত হবে। এই কারণেই নারী সমাজ তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে – দুলু

প্রকাশের সময়ঃ ০৩:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬