ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

শিবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও পথসভা

শুক্রবার বিকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা কোরআন চত্বরে পথসভা মিলিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যালী ও পথসভার আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা। শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা কোরআন চত্বরে গিয়ে পথসভায় রূপ নেয়।

পথসভায় জেলা পশ্চিম শাখার সভাপতি মো. মামুন হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. কেরামত আলী।

অনুষ্ঠানে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. সাদিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মো. আবু বকর সিদ্দিক, জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক আব্দুল মোহায়মিন এবং কেন্দ্রীয় কমিটির সাবেক এইচআরডি সম্পাদক আব্দুল আওয়াল।

বক্তারা বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশ ও জাতির কল্যাণে আদর্শনিষ্ঠ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধের আলোকে একটি সুন্দর সমাজ বিনির্মাণে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয় বলেও তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধ এবং সুশিক্ষা নিশ্চিত করতে ইসলামী ছাত্রশিবিরের আদর্শ ও কার্যক্রমের গুরুত্ব আরও বেড়েছে। এ সময় সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও পথসভা

প্রকাশের সময়ঃ ০২:০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬