ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

ভোটের টানে ঘরমুখো মানুষের ঢল, ঢাকা–ময়মনসিংহ রেলপথে ছাদে ঝুঁকিপূর্ণ যাত্রা

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন ও গফরগাঁও স্টেশন এ ঘুরে এই চিত্র দেখা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট দিতে ঘরে ফিরছেন বিপুল সংখ্যক মানুষ। এতে ঢাকা–ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ট্রেনগুলোতে যাত্রীদের চাপ অস্বাভাবিকভাবে বেড়েছে। ভেতরে জায়গা না পেয়ে অনেক যাত্রী জীবনঝুঁকি নিয়ে ট্রেনের ছাদ ও ইঞ্জিনে করেই গন্তব্যে যাচ্ছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ময়মনসিংহ রেলওয়ে জংশন ও গফরগাঁও রেলওয়ে স্টেশন ঘুরে এ চিত্র দেখা যায়।

কমলাপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, অগ্নীবিনা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেসসহ বলাকা, দেওয়ানগঞ্জ, মহুয়া ও জামালপুর কমিউটার ট্রেনগুলোতে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। নারী, পুরুষ ও শিশুসহ হাজারো যাত্রী ট্রেনের ভেতর এবং ছাদে করে ঝুঁকিপূর্ণভাবে যাত্রা করছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, যাত্রীদের চাপ বেশি থাকলেও ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচলে কোনো সময়সূচি বিপর্যয় ঘটেনি। নির্ধারিত সময়েই ট্রেনগুলো স্টেশন ত্যাগ করছে। তবে অতিরিক্ত ভিড়ের কারণে অনেক যাত্রী টিকিট থাকা সত্ত্বেও নিজ নিজ আসনে পৌঁছাতে পারছেন না।

নির্বাচন উপলক্ষে স্টেশনগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেলওয়ে কর্মকর্তা, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের সমন্বিত টিম দায়িত্ব পালন করছে।

জামালপুরগামী যাত্রী রাজীব আহমেদ বলেন, ভোট দেওয়ার জন্য বাড়িতে যাচ্ছি। তবে নির্বাচন উপলক্ষে ঈদের মতো বিশেষ ট্রেন চালু করা হলে ভোগান্তি কমত।

অন্যদিকে গার্মেন্টসকর্মী সেলিম মিয়া বলেন, চার দিনের ছুটি পেয়ে পরিবারসহ বাড়ি যাচ্ছি ভোট দিতে। আগের কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারিনি, এবার নিজের ভোট নিজে দিতে পারবো বলে আশা করছি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, নির্বাচনকে কেন্দ্র করে রেলওয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে অন্য দিনের তুলনায় যাত্রীর চাপ অনেক বেশি হলেও নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বা বিশেষ কোনো ট্রেনের ব্যবস্থা করা হয়নি।

জনপ্রিয় সংবাদ

ভোটের টানে ঘরমুখো মানুষের ঢল, ঢাকা–ময়মনসিংহ রেলপথে ছাদে ঝুঁকিপূর্ণ যাত্রা

প্রকাশের সময়ঃ ০৬:২৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬