ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় প্রিজাইডিং অফিসার অপসারণ

সংগৃহীত ছবি।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ২৩টি স্বাক্ষরিত রেজাল্ট শিট উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার জেসমিন আরাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। তার পরিবর্তে কালীগঞ্জ শহীদ নুর আলী কলেজের প্রভাষক শামসুজ্জামান খানকে নতুন প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রিটার্নিং অফিসার ও ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ কোনোভাবেই বরদাশত করা হবে না।

এর আগে রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২৩টি স্বাক্ষরিত রেজাল্ট শিট উদ্ধার করা হয়। ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা।

ঘটনার পর কেন্দ্রটি পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং অফিসার ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজওয়ানা নাহিদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২৩টি স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে সেগুলো নষ্ট করা হয়েছে। তিনি আশ্বস্ত করেন, এসব শিট চূড়ান্ত ফলাফলে কোনো প্রভাব ফেলবে না।

সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ জানান, কেন্দ্রে অস্বাভাবিক ভিড় দেখে বিষয়টি তদন্ত করা হয়। প্রাথমিক অনুসন্ধানে অনিয়মের অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় প্রিজাইডিং অফিসার অপসারণ

প্রকাশের সময়ঃ ০১:১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬