ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রমজানকে সামনে রেখে বাজার স্থিতিশীলতায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভা

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ সভা হয়অ

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং খাদ্য ভেজাল ও দূষণ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মমিনুল হক, আদর্শ গ্রুপের স্বত্বাধিকারী মোঃ সাদিকুল ইসলাম, চেম্বারের পরিচালক আব্দুল বারেক, পরিচালক মোঃ শহিদুল ইসলাম, এম কোরাইশী মিলুসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।
সভায় প্রধান বক্তারা মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি না করা, ওজনে কম না দেওয়া, পঁচা বা বাসি খাবার বিক্রি বন্ধ রাখা এবং ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, রমজান মাসের পবিত্রতা রক্ষা করা শুধু ধর্মীয় নয়, বরং সামাজিক ও নৈতিক দায়িত্বও বটে। ক্রেতাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা না করে সর্বনিম্ন মুনাফায় ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, বাজারে চাহিদা বাড়ার সুযোগ নিয়ে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখা হবে। ব্যবসায়ী নেতারা জানান, চাল, ডাল, চিনি, তেল, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পাইকারি ও খুচরা পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
এছাড়া আগামীকাল চেম্বারের পক্ষ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সঙ্গে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এর মাধ্যমে বাজার তদারকি জোরদার, ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
সভায় ব্যবসায়ীরা রমজান মাসে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সুস্থ ও ন্যায্য বাজার ব্যবস্থা নিশ্চিত করতে ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রমজানকে সামনে রেখে বাজার স্থিতিশীলতায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভা

প্রকাশের সময়ঃ ০৭:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬