ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাজশাহীতে হোটেল-রেস্তোরাঁ সেক্টরে ঘোষিত নিম্নতম মজুরির দাবিতে সমাবেশ

রোববার রাজশাহী গণকপাড়া মোড়েে এ সমাবেশ হয়।

রাজশাহীতে হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হোটেল রেস্তোরাঁ রোববার গণক পাড়া মোড়ে সেক্টর শ্রমিক ইউনিয়ন, রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে হোটেল-রেস্তোরাঁ খাতে কর্মরত শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। সরকার ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর না হওয়ায় শ্রমিকদের জীবনযাপন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দ্রুত সময়ের মধ্যে ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়ন, বকেয়া পরিশোধ, শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা।

সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শ্রমিকদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।  সভায় সভাপতিত্ব করেন  আহ্বায়ক ফিরোজ হোসেন । বক্তব্য রাখেন যুগ আহ্বায়ক মিঠুন,
যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা হুমায়ুন রেজা জেনু ।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজশাহীতে হোটেল-রেস্তোরাঁ সেক্টরে ঘোষিত নিম্নতম মজুরির দাবিতে সমাবেশ

প্রকাশের সময়ঃ ১২:৩১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬