
রাজধানীর কারওয়ান বাজারে আগুন লাগার ঘটনা সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা ৩৮ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন। আগুনের খবর রাত ১০টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দৈনিক অধিকার ডেস্ক 



















