ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

কারওয়ান বাজারে কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট

রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত পৌনে ১১টার দিকে প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে একই রাতে রাজধানীর আগামাসি লেনেও একটি জুতার কারখানায় আগুন লাগে। রাত ১০টা ৪৫ মিনিটে ৭ তলা ভবনের ৪র্থ তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় একটি পাঁচতলা ‘এল’ আকৃতির ভবনের বিভিন্ন ফ্লোর—বিশেষ করে ৩য়, ৪র্থ ও ৫ম তলার কিছু অংশে আগুন ছড়িয়ে পড়ে। ভবনের কর্মকর্তা-কর্মচারীদের বরাত দিয়ে তিনি বলেন, ২য় থেকে ৫ম তলা পর্যন্ত হাগিজ ডায়াপারের গুদাম রয়েছে। আশপাশেও কাঠের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতি ও কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জনপ্রিয় সংবাদ

কারওয়ান বাজারে কাঠপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট

প্রকাশের সময়ঃ ১২:২৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬