ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে আগামাসি লেন এলাকার একটি সাততলা ভবনের চারতলায় এই আগুন লাগে।

রাজধানীর পুরান ঢাকার আগামাসি লেন এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে সাততলা একটি ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টা ৪৫ মিনিটে আগুনের সংবাদ পাওয়ার পর দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে একই রাতে রাত ১০টা ২৮ মিনিটে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় আগুন লাগে। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট

প্রকাশের সময়ঃ ১২:৩১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬