ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

ঐক্যবদ্ধ উদ্যোগেই সফল রাষ্ট্র গঠন সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সংগৃহীত ছবি

একটি কার্যকর ও সফল রাষ্ট্র গঠনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—এই তিন স্তরের সমন্বিত উদ্যোগ অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ তিনটি স্তর পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এবং একটির উন্নয়ন অন্যটির ওপর নির্ভরশীল।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মতপার্থক্য ও বিভাজন দূরে রেখে সবাই একসঙ্গে কাজ করলে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। বর্তমান প্রেক্ষাপটে অর্থনীতি ও রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। জনগণের করের টাকায় সরকার পরিচালিত হয়—এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার অর্থ কেবল প্রশাসনিক সংস্কার নয়; বরং জনগণের আস্থা অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ।

গ্রামীণ জনগোষ্ঠীর দুর্দশার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এটি কেবল আবেগের বিষয় নয়, বাস্তব সামাজিক পরিস্থিতি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি জানান।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এ মন্ত্রণালয়ের কার্যক্রম সরাসরি সাধারণ মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত। তাই দুর্নীতিমুক্ত ও জনমুখী প্রশাসন গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সভায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বিভাগের চলমান কার্যক্রম নিয়ে উপস্থাপনা দেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীন দপ্তরগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ উদ্যোগেই সফল রাষ্ট্র গঠন সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০১:৫০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬