ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের শ্রদ্ধাঞ্জলি

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি সকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় শহীদ মিনারে সমবেত হন। সেখানে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালি জাতি যে আত্মত্যাগের ইতিহাস সৃষ্টি করেছে, তা বিশ্বে অনন্য। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এ অর্জনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মাতৃভাষার শুদ্ধ চর্চা ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সামাদ। এছাড়াও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে মহান একুশের তাৎপর্য স্মরণ করে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশের সময়ঃ ০২:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬