
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে তিন বাহিনীর প্রধানরা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১৯ মিনিটে তারা এই শ্রদ্ধা জানান।
এর আগে রাত ১২টা ১২ মিনিটে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ বেদিতে ফুল অর্পণ করে শ্রদ্ধা প্রকাশ করেন এবং রাত ১২টা ২১ মিনিটের দিকে শহীদ মিনার ত্যাগ করেন।
রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনও কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
দৈনিক অধিকার ডেস্ক 



















