ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

শ্রদ্ধায় সিক্ত কেন্দ্রীয় শহীদ মিনার

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপ্রধান কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপ্রধান কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

ঘড়ির কাঁটা ১২টা বাজার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি বেদীর দিকে এগিয়ে গিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি নীরবে সম্মান জানান। এরপর রাত ১২টা ৪ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বপরিবারে শহীদ মিনারে উপস্থিত হন এবং রাত ১২টা ৭ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজতে থাকে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান তাদের শহীদ মিনারে স্বাগত জানান।

রাত ১২টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সংসদের মন্ত্রিপরিষদের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিএনপি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও ফুল অর্পণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনে বীর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন বাহিনীর প্রধান—সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও পুষ্পস্তবক অর্পণ করেন।

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর বায়ান্নোর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের শহীদ ও গাজীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধায় সিক্ত কেন্দ্রীয় শহীদ মিনার

প্রকাশের সময়ঃ ০৩:২৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬