ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

প্রধানমন্ত্রীর নির্দেশে এক ঘণ্টায় অপহৃত শিক্ষার্থী উদ্ধার

খবরটা শুনেই ফোনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ছেলেটিকে উদ্ধারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সচিবালয়ের এক কর্মচারীর নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে অপহরণের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে উদ্ধার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনার পর অভিযান চালিয়ে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, অপহরণের খবর পেয়ে শিশুটির বাবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দেখা করেন। বিষয়টি শুনেই প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে দ্রুত উদ্ধার অভিযানের নির্দেশ দেন।

পুলিশ জানায়, অপহৃত শিক্ষার্থী খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্কুল ছুটির পর কয়েকজন তাকে আটকে জোড়পুকুর এলাকার একটি নির্মাণাধীন সাততলা ভবনে নিয়ে যায়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং তার বাবার মোবাইল নম্বর সংগ্রহ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে জানান, অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন করেছিল, সেই নম্বরের সূত্র ধরে পুলিশ কৌশলে যোগাযোগ অব্যাহত রাখে। ‘টাকা পাঠানো হবে’-এমন আশ্বাস দিয়ে তাদের অবস্থান নিশ্চিত করার চেষ্টা করা হয়। এক পর্যায়ে প্রযুক্তিগত সহায়তায় অবস্থান শনাক্ত করে ওই ভবনে অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। তবে অভিযানে শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে এক ঘণ্টায় অপহৃত শিক্ষার্থী উদ্ধার

প্রকাশের সময়ঃ ১২:২০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬