ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মোবাইল ব্যাংকিং প্রতারণা: স্বামী-স্ত্রী গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার

প্রতারণার মাধ্যমে আদায় করা ২১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আত্মীয়-স্বজন অসুস্থ-এ ধরনের ভুয়া গল্প দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজশাহীতে এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযানের সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায় করা ২১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সিআইডি জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম উত্তরপাড়া থেকে মোবারক হোসেন (৫৫) ও তার স্ত্রী সুলতানা খাতুন (৪৫) হাতেনাতে আটক হন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়। সিআইডি জানায়, প্রতারণার মূল কৌশল ছিল ভিক্ষুকদের খাদ্যসামগ্রী বিতরণের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে সিমকার্ড সংগ্রহ করা। পরে এসব সিম ব্যবহার করে নগদ, বিকাশ ও রকেট অ্যাকাউন্ট খোলা হতো। প্রতারণাকারীরা ভিক্ষুকদের ১০০ থেকে ২০০ টাকা দিয়ে পিনকোডসহ সিম দখলে নিতেন।

এরপর এই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে বলা হতো যে আত্মীয়-স্বজন অসুস্থ এবং চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। এতে ভুক্তভোগীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠাতেন। চক্রটি দীর্ঘ তিন থেকে চার বছর ধরে এই কৌশলে প্রতারণা চালাচ্ছিল বলে সিআইডি জানায়।

চাঁপাইনবাবগঞ্জ সিআইডির পরিদর্শক মো. রেজাউল করিম বলেন, গোমস্তাপুর থানায় দায়ের হওয়া একটি আত্মসাৎ মামলার তদন্তের সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও আটটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার স্বামী-স্ত্রীকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে চক্রটির আরও সদস্য এবং প্রতারণার বিস্তৃত তথ্য পাওয়া যাবে বলে আশা করছে সিআইডি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মোবাইল ব্যাংকিং প্রতারণা: স্বামী-স্ত্রী গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার

প্রকাশের সময়ঃ ০১:৩২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬