ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, পুড়ল ৯টি দোকান

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ অন্তত ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে প্রায় ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, আগুনের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। ঘটনাস্থল দূরে হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লেগেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, বাজারের ‘আলিফ এন্টারপ্রাইজ’ নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে গ্যাস সিলিন্ডার, অকটেন ও ডিজেলসহ দাহ্য পদার্থ মজুত ছিল। গ্যাসের চুলা মেরামতের সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তারাবির নামাজের সময় এ দুর্ঘটনা ঘটে।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানিয়েছেন, বিস্ফোরণের পর আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, পুড়ল ৯টি দোকান

প্রকাশের সময়ঃ ০১:১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬