ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।সংগৃহীত ছবি

এবার পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পাবে। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।

দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারি স্কুলের শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ রেখে বৃত্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে উচ্চ আদালতের একটি আদেশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় নতুন করে সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে একই প্রশ্নপত্রে সরকারি ও বেসরকারি—উভয় ধারার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।

তবে বৃত্তি বণ্টনের ক্ষেত্রে অনুপাত নির্ধারণ করা হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, মোট বৃত্তির ৮০ শতাংশ পাবে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বাকি ২০ শতাংশ দেওয়া হবে বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মধ্যে।

বৃত্তির অর্থের পরিমাণ সম্পর্কেও তিনি বিস্তারিত তুলে ধরেন। ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা করে ভাতা পাবে। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের জন্য মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে ২২৫ টাকা।

মন্ত্রী আরও জানান, আগামী বছর বৃত্তির সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে, যাতে আরও বেশি শিক্ষার্থী এ সুযোগ পেতে পারে।

নতুন এই সিদ্ধান্তে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও

প্রকাশের সময়ঃ ০১:২৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬