ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা

কুষ্টিয়া মেডিকেল নিয়ে অভিযোগের তদন্ত ও সংস্কারের ইঙ্গিত

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা হয়।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে পাওয়া বিভিন্ন অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেন, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পেলে তা সরাসরি তাকে জানাতে হবে এবং প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এমপি আমির হামজা জানান, হাসপাতাল ও সংশ্লিষ্ট সেবা নিয়ে কিছু লিখিত অভিযোগ তার কাছে এসেছে। বিষয়গুলো সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে কর্তৃপক্ষ ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই— যেকোনো সমস্যার সমাধানে তাকে অবহিত করতে হবে।

হাসপাতালে কথিত ‘স্পিড মানি’ বা অনৈতিক লেনদেনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি এ ধরনের কাজের চেষ্টা করে, তাহলে ভুক্তভোগীরা যেন সরাসরি তার কাছে অভিযোগ করেন। এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানান তিনি।

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করার লক্ষ্যেই সভা অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে এমপি বলেন, বর্তমানে কয়েকটি বিভাগ চালু রয়েছে, বাকিগুলোও পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রায় দুই থেকে আড়াই ঘণ্টার বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে এবং কয়েকটি সিদ্ধান্তও নেওয়া হয়েছে। শিগগিরই ইতিবাচক অগ্রগতি দেখা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, কুষ্টিয়া ও আশপাশের জেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে। কিছু সিদ্ধান্ত বাস্তবায়নে সময় লাগবে, তবে ধাপে ধাপে কাজ এগিয়ে নেওয়া হবে।

সরকারি দপ্তরগুলোকে আরও জনবান্ধব করার উদ্যোগের কথাও তুলে ধরেন আমির হামজা। তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন অফিসে সাধারণ মানুষের সেবা সহজ করার প্রচেষ্টা চলছে এবং ইতোমধ্যে কিছু পরিবর্তন দৃশ্যমান হয়েছে।

এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ইকবাল হোসেন, হাসপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা

কুষ্টিয়া মেডিকেল নিয়ে অভিযোগের তদন্ত ও সংস্কারের ইঙ্গিত

প্রকাশের সময়ঃ ০১:৪৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬