ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

ফ্যামিলি কার্ড ইস্যুতে গুজব ছড়ানো হচ্ছে- ডা. জাহিদ

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সমাজকল্যাণ মন্ত্রী। সংগৃহীত ছবি

ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, এ বিষয়ে গুজব বা ভুয়া খবরের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত না হতে সবাইকে সচেতন থাকতে হবে।

শুক্রবার বিকেলে নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন।

মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি পর্যায়ক্রমে সবার মধ্যে বিতরণ করা হবে। এটি সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প উল্লেখ করে তিনি বলেন, আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে।

ডা. জাহিদ আরও বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় চার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড ইস্যুতে গুজব ছড়ানো হচ্ছে- ডা. জাহিদ

প্রকাশের সময়ঃ ০১:৫৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬