ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে দেশে ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় রাজধানী ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ার প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি জোরদার করতে সরকার কাজ করছে।

মন্ত্রী জানান, ভূমিকম্পের পর জরুরি আশ্রয়ের জন্য রাজধানীর খেলার মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভূমিকম্পের সময় করণীয় ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি প্রাথমিক কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে বলেও জানান তিনি। এ বিষয়ে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে সমন্বিত প্রস্তুতি পরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক গড়ে তোলা, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা এবং দ্রুত উদ্ধার তৎপরতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের সময়ঃ ০৪:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬