ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ফোনে ব্যস্ত চি‌কিৎসক, দায়িত্বে অব‌হেলায় হাসপাতালে প্রসূতির মৃত্যুর অভিযোগ ডিশ–ইন্টারনেট ব্যবসা দখল নিয়ে গুলি করে হত্যার হুমকি খুবি ক্যারিয়ার ক্লাবের নতুন নেতৃত্বে মুন্না সভাপতি, নির্ঝর সাধারণ সম্পাদক জাতীয় সংসদে ৬ হুইপ নিয়োগ, প্রজ্ঞাপন জারি লাইসেন্সবিহীন ৩ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা, চিমনি ভেঙে দেওয়া হয় রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী ও শ্রমিক নিহত আলটিমেটামের পরও দেবীদ্বারে ফুটপাত দখলমুক্ত নয়, ব্যবসায়ীদের অনীহা সীতাকুণ্ডে কন্যাশিশুর ওপর নৃশংস হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ভূমি ব্যবস্থাপনার সমস্যায় শুধু ইউনিয়ন ভূমি অফিস দায়ী নয় মার্চেও অপরিবর্তিত ১২ কেজি এলপিজির দাম

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী ও শ্রমিক নিহত

ফাইল ছবি।

রাজধানীর তেজগাঁও ও কদমতলী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ব্যবসায়ী নাজমুল হক (৪৭) ও কারখানা শ্রমিক শাহআলম (১২)। রোববার (১ মার্চ) রাতে দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাতে গ্রীনরোডে বোনের বাসা থেকে মোটরসাইকেলে উত্তরখানের বাসায় ফিরছিলেন নাজমুল হক। পথে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজমুল হক লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি বর্তমানে উত্তরখান হেলাল মার্কেট এলাকায় বসবাস করতেন।

অন্যদিকে একই রাতে কদমতলীর শনিরআখড়া জাপানি বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন শাহআলম। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহআলম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বরাগ গ্রামের ইউনুসের ছেলে। তিনি রাজধানীর একটি মানিব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন এবং সেখানেই থাকতেন। কারখানার মালিক জুবায়ের জানান, রাতে নাশতা খেতে বের হওয়ার পর সড়ক দুর্ঘটনার খবর পান তারা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানার প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফোনে ব্যস্ত চি‌কিৎসক, দায়িত্বে অব‌হেলায় হাসপাতালে প্রসূতির মৃত্যুর অভিযোগ

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী ও শ্রমিক নিহত

প্রকাশের সময়ঃ ১১:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬