ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সীতাকুণ্ডে কন্যাশিশুর ওপর নৃশংস হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

সংগৃহীত ছবি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ বছর বয়সী এক কন্যাশিশুর ওপর ধর্ষণ ও গলাকেটে হত্যাচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এ ঘটনাকে মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় হিসেবে উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় সংঘটিত এই নৃশংস ঘটনা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি নিষ্পাপ শিশুর ওপর এমন পাশবিকতা শুধু আইনশৃঙ্খলার অবনতিই নয়, বরং সামাজিক অবক্ষয়েরও নির্মম প্রতিচ্ছবি।

তিনি আরও বলেন, যারা এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িত, তারা মানবতার শত্রু। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এমন অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের আহ্বান জানানো হয়। একই সঙ্গে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, ভুক্তভোগী শিশুর সর্বোচ্চ চিকিৎসা সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শিশুটির দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সীতাকুণ্ডে কন্যাশিশুর ওপর নৃশংস হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

প্রকাশের সময়ঃ ১১:২৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬