ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোভাযাত্রা

চাঁপাইনবাবগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিলে অংশ নেন নেতাকর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা (শোডাউন) ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় শহরের বাতেন খাঁর মোড় থেকে কর্মসূচিটি শুরু হয়।

মোটরসাইকেল শোভাযাত্রাটি বাতেন খাঁর মোড় থেকে শান্তি মোড়, আরামবাগ, বিশ্বরোড, নিউমার্কেটসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাতেন খাঁর মোড়ে এসে শেষ হয়। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলেও অংশ নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সচেতনতা ও সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অকিলুর রহমান, সদস্য সচিব বাবর আলী রোমান, দপ্তর সম্পাদক বদিউজ্জামান এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেজর ডালিম। এছাড়া জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রা ও গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠারে দল ও এর অঙ্গসংগঠন কাজ করে যাচ্ছে।

তারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশের সময়ঃ ০৮:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬