ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিল গাঁজার এই চালান। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই ডিএনসির অভিযানে তা জব্দ করা হয়।
শুক্রবার (২৬ জুন) রাত ১টা ৪০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর হাতাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দুই সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে তাদের আদালতে পাঠানো হবে।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ১২:৫৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬