ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি আসিফ মাহমুদের

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে কুমিল্লা স্টেশন ক্লাব মাঠে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে প্রয়োজনে তারা আবারও রাজপথে নামবেন। গণভোটে জনগণের রায় উপেক্ষা করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে কুমিল্লা স্টেশন ক্লাব মাঠে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “যদি কেউ মনে করেন রাজনীতি শুধু তারাই বোঝেন এবং জনগণকে বারবার বিভ্রান্ত করে অধিকার কেড়ে নেবেন, তাহলে তা ভুল হবে। গণভোটে যারা ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিজয় নিশ্চিত করেছেন, তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত।”

তিনি দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়েছে। তবে সরকার গঠনের পর সংস্কার প্রশ্নে একধরনের দ্বৈত অবস্থান দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, একদিকে বিরোধী দলকে জুলাই সনদকে সম্মান করার আশ্বাস দেওয়া হচ্ছে, অন্যদিকে আদালতের মাধ্যমে জুলাই সনদ ও গণভোট-সংক্রান্ত অধ্যাদেশকে অবৈধ ঘোষণার চেষ্টা চলছে। “এ ধরনের কৌশল জনগণ বুঝতে পারছে,” যোগ করেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, দলের যেসব প্রতিনিধি সংসদে রয়েছেন, তারা সংস্কার ও জনগণের অধিকার বাস্তবায়নের প্রশ্নে সোচ্চার থাকবেন। যদি জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করা হয়, তাহলে সারা দেশে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি আরও বলেন, “জুলাই ও জুলাই সনদকে ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা হলে কুমিল্লা থেকেই নতুন আন্দোলনের সূচনা হতে পারে।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া উচিত এবং জুলাই সনদ বাস্তবায়নের পথে এগোতে হবে। এ ক্ষেত্রে এনসিপি সহযোগিতা করবে বলেও জানান তিনি।

তবে জনগণের সঙ্গে প্রতারণা করা হলে সরকার নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারবে না বলেও সতর্ক করেন তিনি।

ইফতার মাহফিলে যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহের সঞ্চালনায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ।

ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি আসিফ মাহমুদের

প্রকাশের সময়ঃ ১২:১৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬