ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সেন্ট মার্টিনের সাগরে জেলেদের জালে ধরা পড়ল প্রায় ২০০ কেজির বোল মাছ মায়ের কবরের পাশে ছোট্ট কন্যা-ইবি শিক্ষিকা রুনার মৃত্যুতে হৃদয়বিদারক দৃশ্য সকাল সাড়ে ৯টায় গৌরনদী উপজেলা কার্যালয়ের অধিকাংশ দপ্তরে তালা বগুড়ায় পেট্রোল-অকটেন সংকট, তেল না পেয়ে পাম্প থেকে ফিরছেন মোটরসাইকেল চালকরা অতিরিক্ত রক্তক্ষরণে ইবি শিক্ষিকা আসমা সাদিয়া রুনার মৃত্যু রায়পুরে অটোরিকশা নিয়ে তর্ক, কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু ঈদের ছুটি টানা ৭ দিন হতে পারে জমি বিরোধে নির্মাণাধীন বাড়িতে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ ঈদযাত্রা শুরু: আধাঘণ্টায় বিক্রি ১১ হাজার ট্রেন টিকিট

রায়পুরে অটোরিকশা নিয়ে তর্ক, কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

আজ বৃহস্পতিবার দুপুরে রায়পুর মেইন রোডে একটি ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে অটোরিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনাকে ঘিরে মারধরের ঘটনায় বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের মেইন রোডে একটি ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বায়োতির ছেলে অটোরিকশা চালক আরমান (৩৫) রিকশা দাঁড় করানো নিয়ে কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় ঘটনাটি মীমাংসা করতে এগিয়ে আসেন বেলাল হোসেন মিশোরী।

একপর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে বেলাল হোসেনের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বেলাল হোসেন মিশোরী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয় ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই হেলাল উদ্দিন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানান, ঘটনার পর অভিযুক্ত আরমানকে আটকের চেষ্টা চলছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

রায়পুরে অটোরিকশা নিয়ে তর্ক, কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

প্রকাশের সময়ঃ ১১:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬