ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি

দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ বছর জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কূটনীতিক এবং এতিম-আলেম-উলামাদের সম্মানে সীমিত পরিসরে দুটি ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে প্রধানমন্ত্রী কেবল দুটি ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে ৬ মার্চ (শুক্রবার) কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-য় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

আতিকুর রহমান রুমন আরও জানান, আগে রাজনীতিবিদদের সম্মানে ৮ মার্চ এবং গণমাধ্যমকর্মীদের সম্মানে ১০ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার মাহফিল আয়োজনের সময়সূচি নির্ধারিত ছিল। তবে দেশের পরিস্থিতি বিবেচনায় এ দুটি আয়োজন বাতিল করা হয়েছে।

প্রতিবছর প্রধানমন্ত্রী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে রাষ্ট্রীয়ভাবে একাধিক ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন। তবে এবার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে পরিবার-পরিজনের সঙ্গে বাসায় ইফতার করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

প্রকাশের সময়ঃ ১২:৫০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬