ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ঈদের ছুটি টানা ৭ দিন হতে পারে

সংগৃহীত ছবি।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত পাঁচ দিনের সরকারি ছুটি বাড়িয়ে টানা সাত দিনে উন্নীত করার পরিকল্পনা করছে সরকার। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং ঘরমুখো মানুষের চাপ কমাতে ১৮ মার্চ অতিরিক্ত একদিন ছুটি ঘোষণার প্রস্তাব প্রস্তুত করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাহী আদেশে ১৮ মার্চ (বুধবার) ছুটি ঘোষণা করা হতে পারে। প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেলে সরকারি চাকরিজীবীরা ১৬ মার্চ অফিস করার পর থেকেই ঈদের ছুটিতে যেতে পারবেন।

সরকার ইতোমধ্যে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদ উপলক্ষে পাঁচ দিনের সাধারণ ছুটি নির্ধারণ করে রেখেছে। এর আগে ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি রয়েছে। মাঝখানে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যোগ হলে টানা সাত দিনের অবকাশ মিলবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ১৮ মার্চ ছুটি ঘোষণার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। অনুমোদন মিললে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে, আরবি শাবান মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। গত ১৮ ফেব্রুয়ারি দেশে রমজানের চাঁদ দেখা যাওয়ায় ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়। সেই হিসেবে ২১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকারের সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটির ফলে ঈদযাত্রায় চাপ কমবে এবং কর্মজীবী মানুষ স্বস্তিতে নিজ নিজ এলাকায় যেতে পারবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ঈদের ছুটি টানা ৭ দিন হতে পারে

প্রকাশের সময়ঃ ০৩:১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬