ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

গৌরনদীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

আজ সকাল সাড়ে ৯ টার দিকে গৌরনদী থানাধীন কসবা এলাকায় সাকিবুল ইসলামিয়া মিশন হাসপাতালের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী থানাধীন কসবা এলাকায় সাকিবুল ইসলামিয়া মিশন হাসপাতালের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৫-৫৫৫৯ নম্বরের একটি যাত্রীবাহী টিকেট কাউন্টার বাস এবং ঢাকা মেট্রো-ব-৬৫-০০৯২ নম্বরের একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় উভয় যানবাহনই দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক অজ্ঞাতনামা এক ব্যক্তি এবং যাত্রী মো. ইলিয়াস হোসেন (৫৮) নিহত হন। এছাড়া মাইক্রোবাসে থাকা আরও তিনজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও গৌরনদী হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের চিকিৎসা দেন এবং নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দুর্ঘটনার পরপরই বাস ও মাইক্রোবাস দুটি থানার হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর থেকে বাসের চালক ও সংশ্লিষ্টরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বলেন, “বেপরোয়া গতি ও অসতর্ক চালনার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে।
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

গৌরনদীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

প্রকাশের সময়ঃ ০২:২৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬