ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: এক বছর পরও স্মৃতির বেদনা অব্যাহত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিল পরিচ্ছন্নতা কর্মীর মজুরি জাল স্বাক্ষরে উত্তোলন দেশে জ্বালানি তেলের সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: প্রতিমন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি, কয়েক বিভাগে বজ্রপাতের আশঙ্কা আ.লীগ কার্যালয়ে ভোরে টাঙানো ছাত্রলীগের ব্যানার, কয়েক ঘণ্টার মধ্যেই উধাও আ.লীগ কার্যালয়ের ধ্বংসাবশেষে টানানো সেই ব্যানার রাতেই উধাও শিবগঞ্জে পৈতৃক সম্পতি উদ্ধার, থানায় মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এবার বগুড়ায়

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

সংগৃহীত ছবি।

লিবিয়ায় আটকে পড়া ও মানব পাচারের ঝুঁকিতে থাকা আরও ১৬৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। শুক্রবার (৬ মার্চ) সকালে একটি ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।

ফিরে আসা ব্যক্তিদের মধ্যে লিবিয়ার বেনগাজী শহরের গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৪৩ জন এবং বেনগাজী ও আশপাশের এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায় ও অসুস্থ অবস্থায় থাকা আরও ২২ জন রয়েছেন। তারা সবাই স্বেচ্ছায় দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিনিধিরা তাদের অভ্যর্থনা জানান।

ফেরত আসা বাংলাদেশিদের সহায়তায় আইওএমের পক্ষ থেকে তাদেরকে পথখরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ করা হয়েছে, যাতে তারা বিদেশে অবৈধভাবে যাওয়ার ঝুঁকি ও নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা অন্যদের সঙ্গে ভাগাভাগি করে জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখেন।

জানা গেছে, দেশে ফেরা অধিকাংশ বাংলাদেশি সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে গিয়ে অনেকেই অপহরণ, নির্যাতন ও নানা ধরনের দুর্ভোগের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করছে বলে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: এক বছর পরও স্মৃতির বেদনা অব্যাহত

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

প্রকাশের সময়ঃ ১০:৪০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬