ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

তেল পাচার ঠেকাতে সোনামসজিদ বন্দরে কড়াকড়ি: ভারতীয় ট্রাকের জ্বালানি মাপছে বিজিবি

শনিবার সকাল থেকে বন্দরের বিজিবি চেকপোস্টে ভারত থেকে আসা প্রতিটি আমদানি পণ্যবাহী ট্রাকের তেল গেজ দিয়ে মেপে খাতায় এন্ট্রি করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে জ্বালানি তেল পাচার রোধে নতুন নজরদারি ব্যবস্থা চালু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত থেকে আসা আমদানি পণ্যবাহী প্রতিটি ট্রাকের জ্বালানি তেল পরিমাপ করে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, শনিবার সকাল থেকেই বন্দরের বিজিবি চেকপোস্টে ভারত থেকে আসা প্রতিটি পণ্যবাহী ট্রাকের ট্যাংকে থাকা জ্বালানি তেল গেজ দিয়ে মেপে খাতায় লিপিবদ্ধ করা হচ্ছে। পরে ট্রাকগুলো বাংলাদেশে পণ্য খালাস করে খালি অবস্থায় ভারতে ফেরত যাওয়ার সময় আবারও জ্বালানি তেল মাপা হচ্ছে।

তার ভাষ্য, এই প্রক্রিয়ার মাধ্যমে ট্রাকের জ্বালানি ট্যাংক ব্যবহার করে ভারতে তেল পাচারের সুযোগ কমে যাবে। এ ধরনের নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, সোনামসজিদ স্থলবন্দরে প্রতিদিন গড়ে প্রায় ৩০০টি ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করে। গত বৃহস্পতিবার (৫ মার্চ) একদিনেই ৩৩৭টি ট্রাক আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে এসেছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই উদ্যোগের ফলে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে কার্যকর ভূমিকা রাখবে এবং বন্দরের তদারকি আরও জোরদার হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

তেল পাচার ঠেকাতে সোনামসজিদ বন্দরে কড়াকড়ি: ভারতীয় ট্রাকের জ্বালানি মাপছে বিজিবি

প্রকাশের সময়ঃ ০৫:৪১:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬