ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবন-গেস্ট হাউজ নির্মাণকাজ উদ্বোধন বাগাতিপাড়ায় পৈতৃক সম্পত্তির ভাগ চাইতে গিয়ে মারধরের শিকার ৪ বোন ও ২ ভাবি ফুলপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, অপহরণ মামলায় গ্রেপ্তার ৩ নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে দুই দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিমের রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণের হিসাব জানালেন অর্থমন্ত্রী জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ- স্পিকার একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ১৫৫৮

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রবিবার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার – সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ যৌথভাবে এই সভার আয়োজন করে।

আলোচনা সভায় বক্তারা নারীদের প্রতি বৈষম্য দূরীকরণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তারা বলেন, নারী ও কন্যার অধিকার সুরক্ষিত হলেই একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। সমাজের প্রতিটি স্তরে নারীদের অগ্রগতি নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার ঘোষ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার।
বিশ্ব নারী দিবসের তৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফারজানা ইয়াসমিন মিতু, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ পাপিয়া সুলতানা, রাজশাহী বিভাগীয় পর্যায়ে জয়ী হওয়া অদম্য নারী মোসাঃ সুমাইয়া ইসলামসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। বিশ্ব নারী দিবসে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা সবাই অংশ নেই।

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবন-গেস্ট হাউজ নির্মাণকাজ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশের সময়ঃ ০১:০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬