ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

ছবি- বিজিবি-৫৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৯ মার্চ) রাত ১২টা ৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপি’র বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বুগলাউরি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩ হাজার ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। পরবর্তীতে উদ্ধারকৃত নেশাজাতীয় ট্যাবলেট শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গত তিন মাসে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ জন আসামিসহ ২৩২ বোতল ফেন্সিডিল, ৩৮৯ বোতল মদ, ১ হাজার ৫৬৮ বোতল নেশাজাতীয় সিরাপ, ৭ হাজার ৫৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি ইঞ্জিনচালিত নৌকা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। যার মোট আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

তিনি আরও জানান, যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করছে। আসন্ন ঈদ মৌসুমকে সামনে রেখে জ্বালানি ও অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকা ও নদীপথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

প্রকাশের সময়ঃ ১২:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬