ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁদপুরে দুই ইটভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার সূচীপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বাড়ৈ।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পরিবেশ আইন অমান্য করে ইটভাটা পরিচালনার অভিযোগে দুই ইটভাটার মালিককে মোট ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার সূচীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বাড়ৈ।

অভিযানকালে আইন লঙ্ঘন করে ইটভাটার কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ায় মেসার্স হায়দার তানিম ব্রিকস লিমিটেড (সাবেক ভাই ভাই ব্রিকস) এর মালিক মো. আলী হায়দারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মেসার্স সততা ব্রিকস লিমিটেডের মালিক মো. মিন্টুকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন জানান, পরিবেশ সুরক্ষা এবং জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্য করে কোনো প্রতিষ্ঠান পরিচালিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবেশের ক্ষতি রোধ এবং অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁদপুরে দুই ইটভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময়ঃ ০২:১৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬