ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ভৈরবে রেলওয়ে পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসহ জরিমানা

১১ মার্চ দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক এ দণ্ড প্রদান করে।

কিশোরগঞ্জের ভৈরবে মসজিদ থেকে জুতা চুরির অপবাদে রেলওয়ে পুলিশ কনস্টেবল পারভেজ মিয়াকে মারধর ঘটনায় পরান মিয়া (২৩) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১১ মার্চ দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক এ দণ্ড প্রদান করেন। এর আগে ১০ মার্চ মঙ্গলবার রাত সোয়া ১০টায় রেলওয়ে প্লাটফর্মের ওভার ব্রিজের উপরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত পরান মিয়া পৌর শহরের পঞ্চবটী এলাকার জয়নুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশন জামে মসজিদে তারাবির নামাজ শেষে মসজিদ থেকে বের হন রেলওয়ে থানার কনস্টেবল পারভেজ ও পরান মিয়া। এ সময় পরান মিয়া মসজিদ থেকে বের হয়ে জুতা না পেয়ে কনস্টেবল পারভেজ মিয়াকে সন্দেহ হরে।

পরান তার সহপাঠীদের নিয়ে কনস্টেবল পারভেজকে রেলওয়ে স্টেশনে প্লাটফর্মের জুতার বিষয়ে জিজ্ঞেস করতেই তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরানের সঙ্গে থাকা আরও ৩–৪ জন মিলে কনস্টেবল পারভেজকে নাক-মুখে কিল-ঘুষিসহ এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে।

খবর পেয়ে রেলওয়ে থানার অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আহত কনস্টেবলকে উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তরা পালানোর চেষ্টাকালে এ সময় পরান মিয়াকে পুলিশ আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত পরান মিয়া বলেন, ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। আমি লজ্জিত।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদ আহমেদ জানান, সরকারি কাজে বাধা ও মব সৃষ্টি করে মারধরের ঘটনায় পরান মিয়াকে আটক করা হয়। আজ বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ভৈরবে রেলওয়ে পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসহ জরিমানা

প্রকাশের সময়ঃ ০১:৪৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬