ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ঝড়ের সময় মগবাজারে সীমানা প্রাচীর ধসে নারীর মৃত্যু

প্রতীকী ছবি।

রাজধানীর মগবাজার এলাকায় ঝড়–বৃষ্টির সময় একটি ভবনের সীমানা প্রাচীর ধসে পড়ে রাশেদা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মধুবাগ এলাকার একটি গলিতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঝড়ের সময় রাশেদা বেগম মধুবাগের তিন নম্বর গলির একটি বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পাশের একটি পুরোনো ভবনের সীমানা প্রাচীর হঠাৎ ভেঙে পড়ে তার ওপর। এতে তিনি গুরুতর আহত হন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

রাশেদাকে হাসপাতালে নিয়ে যাওয়া সাখাওয়াত হোসেন জানান, তিনি গৃহকর্মী হিসেবে কাজ করতেন। তার স্বামী সাইফুল ইসলাম এবং তারা দুর্ঘটনাস্থলের কাছেই বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ঝড়ের সময় মগবাজারে সীমানা প্রাচীর ধসে নারীর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০১:৫০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬