ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

গৌরনদীতে গৃহবধূকে হত্যার হুমকি- থানায় জিডি

ভুক্তভোগী গৃহবধূ জান্নাতুন বাবলি।

বরিশালের গৌরনদী উপজেলায় এক গৃহবধূকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে স্বামীসহ চারজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) গৌরনদী মডেল থানায় ওই জিডি করেন ভুক্তভোগী গৃহবধূ জান্নাতুন বাবলি (২৯)। জিডি নম্বর- ৫১৫।

অভিযোগে বলা হয়, দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের গোবরা পাড়া গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জান্নাতুন বাবলির সঙ্গে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম বাদল সরদারের ছেলে তৌহিদুল ইসলাম আশিক (২৯)-এর ইসলামি শরিয়ত অনুযায়ী বিয়ে হয়।

বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বাবলিকে তার স্বামী তৌহিদুল ইসলাম আশিক, দেবর তামিমা ইসলাম (২২), শাশুড়ি ফাহমিদা খানম (৪৫) ও শ্বশুর তরিকুল ইসলাম বাদল (৫০) শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নির্যাতন সহ্য করতে না পেরে গত ১৩ জানুয়ারি গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১১(গ)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন বাবলি। যার জিআর মামলা নম্বর ১৩/২৬।

পরবর্তীতে স্থানীয়দের মধ্যস্থতায় নির্যাতন না করার শর্তে ওই মামলায় স্বামী ও তার পরিবারের সদস্যদের জামিনে মুক্ত করতে সম্মত হন বাবলি। তবে জামিনে বের হওয়ার পরও তারা পুনরায় তাকে নির্যাতন করতে থাকে বলে অভিযোগ করেন তিনি।

জিডিতে বাবলি উল্লেখ করেন, শনিবার (১৪ মার্চ) দুপুরে তার স্বামী তৌহিদুল ইসলাম আশিক ও পরিবারের সদস্যরা তাকে হত্যার হুমকি দেন। এতে জীবননাশের আশঙ্কায় তিনি গৌরনদী মডেল থানায় স্বামীসহ চারজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন।

ভুক্তভোগী জান্নাতুন বাবলি তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের হাত থেকে প্রাণরক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

গৌরনদীতে গৃহবধূকে হত্যার হুমকি- থানায় জিডি

প্রকাশের সময়ঃ ০১:১৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬