ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বরিশালে পানির মোটর বন্ধ নিয়ে সংঘর্ষ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ৪

কোতয়ালী মডেল থানা বরিশাল।

বরিশাল নগরীতে পানির মোটর বন্ধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল বারেক হাজী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে নগরীর পোর্ট রোড এলাকার পিয়াজপট্টিতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক হাজী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠী দাঁড়িয়াল এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ একই পরিবারের চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটকরা হলেন— ওই এলাকার ভাড়াটিয়া ইলিয়াছ হোসেনের স্ত্রী মাকসুদা বেগম এবং তাদের সন্তান শুভ, কাওছার হোসেন ও সুইটি বেগম। তবে অভিযুক্ত ইলিয়াছ হোসেন বর্তমানে পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পানির মোটর বন্ধ করা নিয়ে দুই ভাড়াটিয়া পরিবারের নারীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পরিবারের পুরুষ সদস্যরাও জড়িয়ে পড়েন এবং পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়।

একপর্যায়ে আব্দুল বারেক হাজীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে এবং পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বরিশালে পানির মোটর বন্ধ নিয়ে সংঘর্ষ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ৪

প্রকাশের সময়ঃ ০১:৪৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬