ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শেবাচিমে ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

শনিবার (১৫ মার্চ) সকাল ১০টায় হাসপাতাল কম্পাউন্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি মোকাবিলায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) চত্বরে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার আলোকে শনিবার (১৫ মার্চ) সকাল ১০টায় হাসপাতাল কম্পাউন্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। এসময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ইউনিট, মাঠ, রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি অংশ নেন তিনি।

অভিযান শেষে হাসপাতালের পরিচালক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১১ মার্চ দেশবাসীর উদ্দেশে পরিচ্ছন্নতা বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন। তার সেই নির্দেশনার আলোকে হাসপাতাল চত্বরে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে শেবাচিম হাসপাতালের পরিচ্ছন্নতা আগের তুলনায় অনেক বেশি দৃশ্যমান হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে এখন থেকে প্রতি শনিবার হাসপাতালের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

ডা. মশিউল মুনীর আরও বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু পরিচ্ছন্নতা নয়, জনসচেতনতা বাড়ানোও অত্যন্ত জরুরি। হাসপাতাল চত্বরকে রোগমুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. নজমূল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আবদুল মুনায়েম সাদসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীরা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শেবাচিমে ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশের সময়ঃ ০১:০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬