ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

গৌরনদীতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ মন্ত্রী জহির উদ্দিন স্বপনের ঘোষণা

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

বরিশালের গৌরনদী উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়ে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও কার্যত ‘যুদ্ধ ঘোষণা’ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন, এমপি।

সোমবার (১৬ মার্চ) গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, “যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গৌরনদীতে মাদকের কোনো স্থান হবে না। মাদক ব্যবসায়ী কিংবা তাদের পৃষ্ঠপোষক—যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।” তিনি গৌরনদীকে একটি আদর্শ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর নির্দেশনার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে এবং নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী ও চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ. জেড. মোস্তাফিজুর রহমান, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

সভায় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

গৌরনদী উপজেলার সচেতন মহল মন্ত্রীর এই বলিষ্ঠ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের সমন্বিত উদ্যোগ ও কঠোর পদক্ষেপে অচিরেই গৌরনদী একটি মাদকমুক্ত উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

গৌরনদীতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ মন্ত্রী জহির উদ্দিন স্বপনের ঘোষণা

প্রকাশের সময়ঃ ১২:৫৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬