ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নাটোরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান: হুইপ দুলু

গতকাল নাটোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাটোরে সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, এখন থেকে জেলার কোথাও কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদাবাজি বরদাশত করা হবে না।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, নির্বাচনে প্রত্যাশিত ব্যবধানের তুলনায় কম ভোটে জয় পাওয়ায় তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। তার মতে, দলের নাম বা নিজের নাম ব্যবহার করে কোথাও অনিয়ম বা অন্যায় হয়ে থাকতে পারে।

জেলার বিভিন্ন স্থানে জমি দখল, পুকুর দখল, সালিশের নামে অর্থ আদায়, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। “আজ থেকে নাটোরের মাটিতে কোনো অন্যায়, সন্ত্রাস বা চাঁদাবাজি হতে দেওয়া হবে না,”—যোগ করেন তিনি।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, অন্যায়কারী যে-ই হোক—দলের লোক বা নিজের আত্মীয়—কাউকে ছাড় দেওয়া হবে না। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে প্রশাসনের সহযোগিতাও কামনা করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন আসমা শাহীন। এতে আরও উপস্থিত ছিলেন ড. আ. ন. ম. বজলুর রশীদ, মোহাম্মদ শাহজাহানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নাটোরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান: হুইপ দুলু

প্রকাশের সময়ঃ ০৫:৫১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬