ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

পেট্রল না পেয়ে ক্ষোভ, ফিলিং স্টেশন ম্যানেজারকে কুপিয়ে জখম

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যার দিকে কোটচাঁদপুরের চৌগাছা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের কোটচাঁদপুরে চাহিদা অনুযায়ী পেট্রল না দেওয়াকে কেন্দ্র করে এক ফিলিং স্টেশন ম্যানেজারকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. মোস্তফা (৪৩) স্থানীয় একটি ফিলিং স্টেশনের ম্যানেজার এবং তিনি একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, আগের দিন রাতের দিকে সলেমানপুর দাসপাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর গাজী (৪২) ফিলিং স্টেশনে এসে ২ হাজার টাকার পেট্রল চান। তবে জ্বালানির স্বল্পতার কারণে ম্যানেজার তাকে সীমিত পরিমাণে, প্রায় ৫০০ টাকার পেট্রল দেওয়ার প্রস্তাব দেন। এতে ক্ষুব্ধ হয়ে জাহাঙ্গীর তেল না নিয়েই ম্যানেজারকে গালিগালাজ করে এবং হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।

অভিযোগ রয়েছে, এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় মোস্তফা বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে আগে থেকেই ওত পেতে থাকা জাহাঙ্গীর তার ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় লোকজন আহত মোস্তফাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

পেট্রল না পেয়ে ক্ষোভ, ফিলিং স্টেশন ম্যানেজারকে কুপিয়ে জখম

প্রকাশের সময়ঃ ০১:২৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬