ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১,২৩৭ পরিচ্ছন্নকর্মী

গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো এ ধরনের ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন পরিচ্ছন্নকর্মীরা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এতে কর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা বিতরণ করেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। প্রত্যেক পরিচ্ছন্নকর্মীকে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নগরীকে পরিচ্ছন্ন রাখতে যেসব কর্মী নীরবে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরের উন্নয়ন কার্যক্রম জোরদার করা হয়েছে এবং রাজশাহীকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ চলমান রয়েছে।

তিনি জানান, নগরীর বিভিন্ন অসমাপ্ত উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করা হবে এবং নাগরিক সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে জুলাইয়ের গণআন্দোলনে রাজশাহীর শহীদদের স্মরণ করা হয় এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগসহ অন্যান্য কর্মকর্তারা।

ঈদ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন পরিচ্ছন্নকর্মীরা। তাদের একজন রাজিবুল ইসলাম বলেন, চাকরি জীবনে প্রথমবারের মতো এমন সহায়তা পেয়েছেন। অন্যরাও জানান, এ আর্থিক সহায়তা তাদের ঈদ উদযাপনকে স্বস্তিদায়ক করবে এবং কাজে নতুন উদ্দীপনা যোগাবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১,২৩৭ পরিচ্ছন্নকর্মী

প্রকাশের সময়ঃ ০১:০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬