ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
যেভাবে শ্রদ্ধাভরে পূর্ববর্তী নবীদের স্মরণ করতেন মহানবী (সা.) রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় সংসদ সদস্য মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জাল প্রত্যয়নপত্রে জামিনে বেরিয়ে গেলেন মাদক কারবারি- বিএনপির কর্মী পরিচয় নিয়েও প্রশ্ন গোদাগাড়ীতে ১৪০ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে নোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন বার্তা বাগাতিপাড়ায় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভার মেট ইউসুফ, গার্লস ইন সিনিয়র রোভার মেট ইন্না নির্বাচিত

শিবগঞ্জে যাকাতের অর্থে স্বাবলম্বিতার পথচলা

অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় যাকাতের অর্থকে কার্যকরভাবে কাজে লাগিয়ে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন “সেলটার ফর সাস্টিনেবল হিউম্যানিটি লাইফহুড ফাউন্ডেশন”। সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় তিনটি অসহায় পরিবারের জন্য ক্ষুদ্র দোকান স্থাপন, একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান এবং কয়েকজন ক্ষুদ্র উদ্যোক্তাকে ব্যবসার প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ভোলামারি, চাঁদপুর ও হাজার বিঘি এলাকায় দরিদ্র পরিবারের মধ্যে এসব সহায়তা প্রদান করা হয়। তাদের মূল লক্ষ্য হচ্ছে দাননির্ভরতা কমিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে অসহায় মানুষকে স্বাবলম্বী করে তোলা।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, সমাজের বিত্তবান মানুষের যাকাতের অর্থ সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করাই তাদের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্য বাস্তবায়নে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ব্যবসাভিত্তিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এ উদ্যোগ তাদের নতুনভাবে জীবিকা শুরু করার সুযোগ করে দিয়েছে। তারা আশা করছেন, এ সহায়তার মাধ্যমে ভবিষ্যতে নিজেদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারবেন।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিনিধি আব্দুল বাশির, সাবেক মেম্বার জুলফিকার, শিক্ষক আবুল কালাম মাস্টার, মাওলানা তোহসিন, কনসাট ইসলামী হাসপাতালের ম্যানেজার মিনহাজুল ইসলাম, জাহাঙ্গীর মাস্টার, গাজলুর রহমান মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, যাকাতের সঠিক ব্যবস্থাপনা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দরিদ্র মানুষের হাতে কর্মসংস্থানের সুযোগ তুলে দিতে পারলে তারা স্বাবলম্বী হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানভিত্তিক মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

যেভাবে শ্রদ্ধাভরে পূর্ববর্তী নবীদের স্মরণ করতেন মহানবী (সা.)

শিবগঞ্জে যাকাতের অর্থে স্বাবলম্বিতার পথচলা

প্রকাশের সময়ঃ ১২:১৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬