ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মাগুরার ভায়না পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে মানুষ

মঙ্গলবার সকাল থেকেই এই পাম্পে তেল নিতে ভিড় করতে থাকেন চালকরা।

মাগুরায় তেল সংকটের আশঙ্কাকে ঘিরে পেট্রোল পাম্পে হঠাৎ ভিড় বেড়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। বিশেষ করে ভায়না পেট্রোল পাম্প এলাকায় দেখা গেছে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই মাগুরার এই পাম্পে তেল নিতে ভিড় করতে থাকেন চালকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই সময়মতো তেল নিতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন চালক জানান, হঠাৎ করেই তেল নেওয়ার চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে তাদের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে এবং সময় নষ্ট হচ্ছে ব্যাপকভাবে।

এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে, তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও একসাথে অতিরিক্ত গ্রাহকের চাপ তৈরি হওয়ায় দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মাগুরার ভায়না পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে মানুষ

প্রকাশের সময়ঃ ১২:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬