ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

যশোর-মাগুরা মহাসড়কে একই পরিবারের তিন প্রাণ ঝরে গেল

মঙ্গলবার (২৪ মার্চ) রাত প্রায় ৩টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

যশোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—বাবা, ছেলে ও নাতি। এই হৃদয়বিদারক ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত প্রায় ৩টার দিকে যশোর-মাগুরা মহাসড়ক-এর গাইদঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ সরদার, তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি এবং জনির মাত্র চার বছর বয়সী মেয়ে সেহেরিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ও আহতরা চুয়াডাঙ্গা থেকে আত্মীয়ের বাড়ি থেকে প্রাইভেটকারে করে নিজ বাড়ি ফিরছিলেন। পথে বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত আরও তিনজনকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে পরিবারের তিনজনকে হারানোর বেদনায় স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

যশোর-মাগুরা মহাসড়কে একই পরিবারের তিন প্রাণ ঝরে গেল

প্রকাশের সময়ঃ ১২:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬